১২৭ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৬:৫৮
প্রথম ইনিংসে ৩০০ এর কোটা পেরোলেও দ্বিতীয় ইনিংসে ধস নামে ওয়েস্ট ইন্ডিজের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দলটি ১২৭ রান তুলেতেই সবকয়টি উইকেট হারিয়ে ফেলে।
 
দলীয় শুন্য রানে প্রথম উইকেটের পতন ঘটে দলটির। এরপর ৬ রানে হারায় দ্বিতীয় উইকেট। দলীয় ৭০ রান তুলতেই হারায় ৬ টি উইকেট। এরপর ৫৭ রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজের বাকি সবকয়টি উইকেটের পতন ঘটে।
 
দ্বিতীয় ইনিংসে দলটির কেউ ৪০ রানের কোটা পেরোতে পারেনি। সর্বোচ্চ রান করেন সুনীল এম্ব্রিস। তিনি ৯৫ বলে ৩৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হোন। অন্য কোন ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের হয়ে তেমন রান তুলতে পারেনি। 
 
ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে বেশি উইকেট পায় উমেশ যাদব। তিনি ৪ টি উইকেট তুলে নেন। রবীন্দ্র জাদেজা ৩টি,রবিচন্দ্রন অশ্বিন ২ টি ও কুলদিব যাদব ১ টি করে উইকেট পান।
 
জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৭২ রান।
 
ইত্তেফাক/এসআর