আফগানে তালেবান হামলায় ২১ সেনা নিহত

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৮:৫৬
আফগানিস্তানে তালেবানের হামলায় পুলিশের জেলা প্রধানসহ নিরাপত্তা বাহিনীর ২২ জন সদস্য নিহত হয়েছে। রবিবার দেশটির দুই প্রদেশে নিরাপত্তা চৌকিতে আলাদা হামলায় নিহত হন তারা। খবর এনডিটিভির।
 
আসছে ২০ অক্টোবর আফগানিস্তানে সাধারণ নির্বাচন। এটি ভণ্ডুল করতে হামলা জোরদার করেছে তালেবান।তারা দেশে থাকা বিদেশি বাহিনীকে হঁটিয়ে কাবুলের নিয়ন্ত্রণ নিতে চায়।
 
রবিবার দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের মিজান জেলার পুলিশ প্রধানকে হত্যা করা হয়। তিনি তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে, প্রাদেশিক গভর্নর রহমাতুল্লাহ ইয়ারমাল।
 
অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে দুইটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে ২১ জন সেনাকে হত্যা করে তালেবানরা। ঘটনাস্থল থেকে আরও ১১ জন সেনাকে তুলে নিয়ে যায় তারা।
 
ইত্তেফাক/টিএস