গৌরীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২২:৪২
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা রিয়াদুজ্জামান রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকালে পৌর শহরের কালীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াদ উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহবায়ক। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
গৌরীপুর থানার প্রধান কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার পরিকল্পনার সময় কালীপুর থেকে রিয়াদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
 
ইত্তেফাক/নুহু