মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন চৌগাছার মদন কুমার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৬:১৬
 
ভাগ্য উন্নয়নের জন্য মালয়েশিয়া গিয়েছিলেন যশোরের চৌগাছার মদন কুমার (২৭)। কিন্তু ভাগ্য উন্নয়ন তো হয়নি বরং লাশ হয়ে ফিরতে হয়েছে তাকে। রবিবার মদনের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
মদন কুমার উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের মল্লিক কুমার বিশ্বাসের ছেলে।
 
মদনের ফুফাতো ভাই শ্রীবাস কুমার জানান, প্রায় ৬ বছর যাবৎ মদন কুমার মালয়েশিয়ায় থাকেন। মাঝে বাড়ি এসে কিছুদিন পরে আবার মালয়েশিয়া চলে যেতেন। গত শুক্রবার সেখানে ব্রেন স্টোক করলে স্থানীয়রা তাকে একটি হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসকরা তাকে অপারেশন করলেও অপারেশনের পরপরই সে মারা যায়।
 
 
ইত্তেফাক/বিএএফ