মেয়েকে নিয়ে বার্তা দিলেন ঐশ্বরিয়া

আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৮:২৮
নিজের ছোট মেয়েকে নিয়ে বার্তা দিলেন বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। তিনি তার পরিবারের ছবি শেয়ার করে বার্তা দেন।  
 
তিনি বলেন, স্টার কিডদের জন্য শৈশবটা অনেক কঠিন হয়ে পড়ে। মিডিয়া গুলো সুযোগ পেলে একের পর এক খবর ও ছবি তুলতে থাকে।
 
তিনি আরও বলেন, আমার আরাধ্য যেন শৈশবটাকে ভালো ভাবে কাটাতে পারে। হয়ত তারপর আরাধ্য সেটা পাচ্ছে না। কিন্তু আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আরাধ্য মিডিয়ার সামনে একরকম আবার আমাদের পরিবারের সঙ্গে আরেক রকম।
 
অন্যদিকে বলিউডে চলা 'হ্যাশট্যাগ মিটু' নিয়ে কথা বলেন। তিনি বলেন, 'এখন যেভাবে নারীরা যৌন হেনস্থার বিরুদ্ধে কথা বলছে সেটা সত্যি প্রশংসনীয়। আমি চাই পৃথীবীর কোথাও যেন কোন নারীকে অপমান করা নাহয়।'
 
ইত্তেফাক/এসআর