গতকাল পারটিসিপেটরি ডেভেলপমেন্ট একশন প্রোগ্রাম (পিডাপ)-এর উদ্যোগে মোহাম্মদপুরে অবস্থিত ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর (কাপ) এবং বাংলাদেশ আরবান ফোরাম-এর সহযোগিতায় ‘নতুন নগর এজেন্ডা বাস্তবায়ন : তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণ’-এর ওপরে আরবান থিংকারস ক্যাম্পস-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর-এর সভাপতি ডা. দিবালোক সিংহ। স্বাগত বক্তব্য দেন পিডাপ-এর নির্বাহী পরিচালক কাজী বেবী।
অনুষ্ঠানে মূল বিষয়টি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশিদ জাবিন হোসেন তৌফিক। তিনি তার বক্তব্যে নতুন নগর এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্য-এর ওপর বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিশেষজ্ঞ প্রফেসর নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, উপদেষ্টা ম্যাব, ড. খুরশিদ জাবিন হোসেন তৌফিক, পরিচালক, নগর উন্নয়ন অধিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আশেকুর রহমান, পোভাটি ও আরবানাইজেশন প্রধান, ইউএনডিপি হেলেন মনিষা সরকার, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ওয়াইডব্লিউসিএ এবং তাসমিমা হোসেন, সম্পাদক, দৈনিক ইত্তেফাক।
বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে প্রায় ৫০ জন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে ১০০ জন মহিলা ও পুরুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি
ইত্তেফাক/নূহু
