প্রিয়াঙ্কার বিয়েতে নাচতে অধীর আগ্রহে সময় গুনছেন পারিনীতি

আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৩৭
প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়ে নিয়ে বাড়তি উত্তেজনায় প্রহর গুনছেন বলিউড বাসী। ইতিমধ্যে  প্রিয়াঙ্কার পারিবারিক একটি সূত্র জানিয়েছে আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নিক-প্রিয়াংকা।
 
তবে নতুন খবর হল, প্রিয়াঙ্কার বিয়েতে নাচার জন্য উম্মুখ হয়ে আছেন বলিউডের তারকা অভিনেত্রী পারিনীতি চোপড়া।
 
নিক-প্রিয়াঙ্কার প্রেমের শুরু থেকে অনেক সরব ছিলেন তিনি। অনেকে সমালোচনা করলেও শুরু থেকেই প্রিয়াঙ্কাকে বাহবা দিয়ে আসছিলেন এই তারকা। তাই এবার তার বিয়ে নিয়েও তার বাড়তি উন্মাদনার শেষ নেই।  
 
প্রিয়াঙ্কার বিয়েতে নাচার জন্য ইতিমধ্যে কয়েকটি গান নির্ধারণ করেছেন পারিনীতি। নাচার জন্য দেশি গার্ল, তুনে মেরি এন্ট্রিয়ান, রাম চাহে লীলা, গানগুলো পছন্দ করেন এই নায়িকা। সূত্র: বলিউড হাঙ্গামা। 
 
ইত্তেফাক/এসআর