টসে জিতে দলকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তান অধিনায়কের সিদ্ধান্তকে শুরুতে সুবিচার করতে পারেনি পাকিস্তান ব্যাটসম্যানরা। দলীয় ৫ রানের মাথায় দলটির প্রথম উইকেটের পতন ঘটে। কিন্তু ৫৭ রানের মাথায় দলটি হারায় ৪ উইকেট। ৫৭ রানে ১ উইকেট থাকা দলটি মুহূর্তেই ৫৭ রানে ৫ উইকেট পরিণত হয়।
তখন দলটি ১০০ এর কোটা পেরোতে পারবে কিনা এনিয়ে সন্দেহ ছিল। কিন্তু অধিনায়কের সিন্ধান্তকে বেশির ভাগ ব্যাটসম্যানরা অবিচার করলেও ওপেনিংয়ে নামা ফখর জামান দলকে একপ্রকার একাই টেনে তুলে আনেন। তিনি ব্যক্তিগত ৯৪ রানে সাজঘরে ফিরেন তিনি। তখন পাকিস্তানের দলীয় রান ২০৪, ৬ উইকেটের বিনিময়ে।
পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও এদিন দলের জন্য ত্রাতা হয়ে ওঠেন। ১২৯ বলে ৯৪ রান করে দলকে অনেকটা শক্ত অবস্থানে তুলে আনেন। দলটি শেষমেশ সবকয়টি উইকেট হারিয়ে ২৮২ রান তোলে।
পাকিস্তানের হয়ে এদিন অধিনায়ক সরফরাজ আহমেদ ও ফখর জামানের ব্যাট ছাড়া অন্য কোন ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেনি।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান নাথান লিয়ন।
ইত্তেফাক/এসআর
