শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা সদর বাজারের ধানহাটিতে উপজেলা জাসদ বিশাল এক নির্বাচনী জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাসদ’র সভাপতি মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শেরপুর জেলা জাসদ’র সভাপতি মনিরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলী হাসান তরুন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জন সংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন, শেরপুর জেলা জাসদ’র সাধারন সম্পাদক বিপ্লব দে লব, নালিতাবাড়ী উপজেলা জাসদ’র সভাপতি লাল মোহাম্মদ, শ্রীবরদী উপজেলা জাসদ’র সভাপতি মো. কহিনুর ইসলাম, উপজেলা জাসদ’র সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন, শেরপুর জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্না। এ সভায় উপজেলা জাসদ’র নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। পরে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
