দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখন আমার হিন্দু ভাইরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারে। সুবিধা-অসিুবিধা সকল সময়ে আওয়ামী লীগকে হিন্দু ভাইরা তাদের পাশে পায়। হিন্দু ভাইদের প্রিয় এই সংগঠন শান্তি-শৃংখলা ও উন্নয়নে বিশ্বাসী। তাই হিন্দু ভাইরা শান্তি ও উন্নয়নের লক্ষ্যে নৌকায় ভোট দিবেন এটা আমার বিশ্বাস।
বৃৃহস্পতিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুরে পূজামন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, উপজেলা আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারন সম্পাদক কাজী শরীফ, উপজেরা কৃষকলীগের সভাপতি খুরশিদ আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী আকাশ কুমার ভৌমিক, উপজেলা হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রাধেশাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমিত বিশ্বাস, সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাশ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি লিখন সরকার প্রমুখ।
মন্ত্রী এরপর মতলব উত্তর উপজেলার অন্যান্য পুজামণ্ডপ পরিদর্শন করেন।
ইত্তেফাক/নূহু
