সবাইকে অবাক করার মত এক মন্তব্য করলেন রাশিয়া বিশ্বকাপে গোল্ডেনবল জয়ী তারকা লুকা মদ্রিচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মেসির সঙ্গে আর কোনদিন খেলব না।
লুকা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি মেসির বিরুদ্ধে খেলি কিন্তু ওর সঙ্গে নয়। হুম মেসি সেরা একজন খেলোয়াড় কিন্তু মেসির সঙ্গে আমি আর কখনো একসঙ্গে খেলবো না।
চলতি বছর এবং উয়েফার বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন এ তারকা। সাবেক রিয়াল মাদ্রিদের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এই সাফল্য পান লুকা।
অন্যদিকে রোনালদোর ব্যাপারে বেশ নরম সুরেই কথা বলেন এ তারকা। তিনি বলেন, বন্ধু রোনালদো অন্য উচ্চতার একজন ফুটবলার। তার সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক এখনো। এছাড়াও আমরা অনেক ভাল বন্ধু।
ইত্তেফাক/এসআর
