জুয়াড়িদের বেশিরভাগই ভারতীয়, দাবি আইসিসির

আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৫:২৯
এই মুহূর্তে শ্রীলঙ্কা ক্রিকেটের দুর্নীতি নিয়ে তদন্ত করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ইতিমধ্যে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন সাবেক গ্রেট ক্রিকেটার সনাত জয়সুরিয়া। আইসিসি জানিয়েছে আরও অনেকের নাম বেরিয়ে আসবে। তবে আইসিসির দুর্নীতি দমন শাখার অ্যালেক্স মার্শাল জানান, স্পট ফিক্সিংয়ে খেলোয়াড়দের জড়াতে বেশিরভাগ জুয়াড়িরাই হল ভারতীয়।  
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শ্রীলঙ্কায় আমরা দেখেছি জুয়াড়িরা হয় শ্রীলঙ্কান অথবা ভারতীয়। কিন্তু বিশ্বের বেশির ভাগ জুয়াড়ি হল ভারতীয়।
 
জুয়াড়িদের তালিকায় ভারতীয়দের নাম সবার উপরে থাকলেও আইসিসির নজর এখন শ্রীলঙ্কার ওপর। মার্শাল বলেছেন, বেশ কয়েকটি দেশ নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। এদের মধ্যে শ্রীলঙ্কাও আছে। এই সব দেশ থেকে এত রিপোর্ট আসছে আর এত তদন্ত হচ্ছে যে, বোঝা যায়, দুর্নাতির ছায়া খুব ভাল ভাবে আছে।
 
মার্শাল আরও বলেন, গত ১২ মাসে সব চেয়ে বেশি তদন্তের ঘটনা ঘটেছে শ্রীলঙ্কা ক্রিকেট নিয়ে। দু’নম্বরে আছে জিম্বাবুয়ে।
 
ইত্তেফাক/এসআর