নন্দীগ্রামে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ০০:৪২
নন্দীগ্রামে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের হস্তক্ষেপে সপ্তম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শুক্রবার রাতে নন্দীগ্রাম পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এক ছাত্রীর (১৩) বিয়ে হওয়ার কথা ছিল।
 
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার মেয়ের বাড়িতে গিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করে দেন। এসময় মেয়ের বাবা তার মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার নামা দেন।
 
নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) মনোয়ারুল ইসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি