মানুষের জীবনের সব কিছুতেই পূর্ণতা থাকে না। তাহলে তো অপূর্ণতার বিশ্বাস থেকে বঞ্চিত থাকতো মানুষ। এই অপূর্ণতায় হতাশ না হয়েও যে জীবনে মানুষের মাঝে ভালবাসার পরশ ছড়িয়ে নিজের অপূর্ণতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারই এক উদাহরণ এ প্রজন্মের নবাগত ফোক শিল্পী নদীয়া নদী।
শৈশব থেকে নদীয়া নদীর প্রবল ইচ্ছে একজন শিল্পী হওয়ার। সেই ইচ্ছাকে কাজে লাগিয়ে লেখাপড়ার পাশাপাশি ফোক গান গেয়ে এগিয়ে চলেছেন তিনি। ইতিমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শকদের মনজয় করাসহ পুরস্কারে ভূষিত হয়েছেন ক্ষুদে এই শিল্পী।
সম্প্রতি রাজশাহীর বাঘায় ‘সবার জীবনে প্রেম আসে’ ও ‘পাঙ্খা-পাঙ্খা’ গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন তিনি। তার মধুর কণ্ঠের গান বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠান বিমূর্ত চ্যানেলের মাধ্যমে ইউটিউবেও ব্যাপক সাড়া পড়েছে।
IMG0
‘সবার জীবনে প্রেম আসে’ গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন নদী। ছবি: ইত্তেফাক
ক্ষুদে এই শিল্পীর বাড়ি রাজশাহী উপশহর এলাকায়। তার বাবার নাম নজরুল ইসলাম। ৭ বছর বয়স থেকে সঙ্গীত জগতে পদার্পণ হলেও এখন তার বয়স ১৯ বছর। তিনি রাজশাহী সিটি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
একান্ত আলাপে নদীয়া নদী বলেন, আমি আমার ইচ্ছে শক্তিকে কাজে লাগানোর পাশাপাশি সবার আশীর্বাদ পেয়ে আগামীতে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ফোক সংগীতে স্থান দখল করতে চাই।
আপনি ফোক সংগীত কেন বেছে নিলেন, এমন প্রশ্নের জবাবে জানান, বর্তমান প্রজন্ম ফোক সংগীতকে বেশি পছন্দ করে। এ ছাড়াও নিজের ভালোলাগা থেকে আমি এই সাইডটি বেছে নিয়েছি।
ইত্তেফাক/জেডএইচ
