নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। নিহত তফিকুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার মোহনপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে এনজিও কর্মী তফিকুল মোটরসাইকেলযোগে তার কর্মস্থল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাচ্ছিলেন। পথে গুরুদাসপুরে নয়াবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট সারোয়ার হোসেন জানান, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। তবে চেষ্টা অব্যাহত আছে।
ইত্তেফাক/নূহু
