ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ করতে চান কোহলি

আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২০:২১
টেস্টসিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর একদিনের সিরিজেও সেটি করতে চান বলে জানিয়েছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে এমন বার্তা দিলেন ভারতীয় এ অধিনায়ক।
 
আগামীকাল রবিবার গুয়াহাটির বারাসপারা স্টেডিয়ামে শুরু হচ্ছে ৫ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
 
আগামীকালের ম্যাচ নিয়ে বেশ ফুরফুরে মেজাজে  ভারতীয় দল। প্রথম ম্যাচ নিয়ে বিরাট বলেন, আমাদের বোলাররা ভালো বোলিং করছে, ব্যাটসম্যানরাও রান পাচ্ছে অনেক। আমরা সর্বদাই আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। সেরাটা দিতে পারলে অবশ্যই আমরা জয় পাবো।
 
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলাটা বরাবরই একপ্রকার চ্যালেঞ্জ। আমাদের দলে নতুন কিছু খেলোয়াড় এসেছে। আশা করছি তারা তাদের সেরাটা দিয়ে খেলবে।
 
ইত্তেফাক/এসআর