ফিরে গেলেন মুশফিকও

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৬:২৪
মাত্র ১৭ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইমরুল কায়েসের সঙ্গে সেই চাপ কাটাতে খেলছিলেন মুশফিকুর রহিম। কিন্তু বেশিদূর যেতে পারেননি। দলীয় ৬৬ রানে ফিরে গেলেন দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ৭৩ রান। 
 
রবিবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মাঠে নেমে দলীয় ১৬ রানেই আউট হয়ে যান লিটন দাস। এরপর মাঠে নামে অভিষিক্ত ফজলে মাহমুদ রাব্বি। তবে রানের খাতা খোলার আগেই ফিরে যান তিনি। 
 
আগের ৬৯ বারের সাক্ষাতে ৪১ বার জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। আজ ৭০ তম সাক্ষাতে দুদলের লড়াইয়ে নিজেদের জয়ের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টাই করবে টাইগাররা। তার উপর জিম্বাবুয়ের আত্মবিশ্বাস এখন তলানির দিকে। কারণ পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা সাত ম্যাচ হেরে বাংলাদেশ সফরে এসেছে তারা।
 
ইত্তেফাক/কেআই