মিঠুনের বিদায়ের পর বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৮:০০
জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ চাপে ছিল। তবে সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টাও ছিল। তবে মোহাম্মদ মিঠুন আউট হওয়ার পর চাপ এখন ব্যাটিং বিপর্যয়ে রূপ নিয়েছে। দলীয় ১৩৭ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন মিঠুন। দুই রানের মধ্যেই ফিরে যান দলের আরও দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও মেহেদি হাসান মিরাজ। তাই ৩০ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ছয় উইকেটে ১৩৯ রান।  
 
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। রবিবার দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। 
 
মাঠে নেমে দলীয় ১৬ রানেই আউট হয়ে যান লিটন দাস। এরপর মাঠে নামে অভিষিক্ত ফজলে মাহমুদ রাব্বি। তবে রানের খাতা খোলার আগেই ফিরে যান তিনি। মাত্র ১৭ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইমরুল কায়েসের সঙ্গে সেই চাপ কাটাতে খেলছিলেন মুশফিকুর রহিম। কিন্তু বেশিদূর যেতে পারেননি। দলীয় ৬৬ রানে ফিরে যান দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক (১৫)। 
 
এরপর ইমরুলের সঙ্গে দলের হাল ধরেন মিঠুন। চতুর্থ উইকেটে এ দুজন ৭৩ রান যোগ করেন। এরপর মিঠুন আউট হয়ে যান ব্যক্তিগত ৩৭ রানে। এরপর তাকে অনুসরণ করেন মাহমুদউল্লাহ ও মিরাজ। ৭৩ রানে আরেকপ্রান্তে রয়েছেন ইমরুল। তার সঙ্গে নতুনভাবে এসেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।   
 
আগের ৬৯ বারের সাক্ষাতে ৪১ বার জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। আজ ৭০তম সাক্ষাতে দু’দলের লড়াইয়ে নিজেদের জয়ের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টাই করবে টাইগাররা। তার উপর জিম্বাবুয়ের আত্মবিশ্বাস এখন তলানির দিকে। কারণ পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা সাত ম্যাচ হেরে বাংলাদেশ সফরে এসেছে তারা।
 
ইত্তেফাক/কেআই