নাটোরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক ফারুক হোসেন (২৫) নিহত হয়েছেন। চালক সুমনসহ (২৫) অপর তিনজন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় লালপুর উপজেলার ওয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক বাঘা উপজেলার পানি কামড়া গ্রামের আমির আলীর ছেলে।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বনপাড়া থেকে লালপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার ওয়ালিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় একজন সিএনজি যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত তিনজনের মধ্যে সিএনজি চালক সুমনকে লালপুর হাসপাতালে, রাজশাহীর তেরখাদিয়া গ্রামের শাহাদত হোসেনকে রাজশাহী হাসপাতালে এবং অজ্ঞাত একজনকে বনপাড়া ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়।
সিএনজি ও নিহতের লাশ ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে আছে। আর ট্রাক বনপাড়া হাইওয়ে থানায় আটক আছে। ট্রাকের হেলপার মন্টুকে পুলিশ আটক করেছে।
লালপুর থানার ওসি নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জেডএইচ
