কোচ নিয়োগে ফিফার নতুন নিয়ম

আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২১:০৯
জাতীয় দলের কোচ হিসেবে যোগ্যতার নতুন মানদণ্ড ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে বলা আছে, ২০১৯ সাল থেকে জাতীয় দলের কোচদের ন্যূনতম প্রো লাইসেন্স সনদ থাকতে হবে। 
 
ফিফার নতুন নিয়মে সহকারী কোচ, গোলরক্ষক কোচ ও ফিটনেস কোচের যোগ্যতার মানদণ্ডেও পরিবর্তন এসেছে। সহকারী কোচ হতে থাকতে হবে ন্যূনতম ‘এ’ লাইসেন্স আর গোলরক্ষক কোচের থাকতে হবে লেভেল টু। 
 
নতুন এই নিয়মে বিপাকে পড়তে পারে বাংলাদেশ। চলতি বছর মে মাসে এক বছরের জন্য জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় জেমিকে। তার প্রো লাইসেন্ন নেই। যদিও বাফুফে সূত্রে জানা গেছে, বাংলাদেশের ইংলিশ কোচ ইতিমধ্যেই প্রো লাইসেন্স করার জন্য ছুটির আবেদন করেছেন। আর লেভেল টু কোর্স করার জন্য এখন অস্ট্রেলিয়ায় আছেন গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন।
 
ইত্তেফাক/কেআই