গতকাল রবিবার নিজের বিয়ের তারিখ ঘোষণা করেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুহূর্তেই খবরটি 'টক অব দ্য টাউন' হয়ে যায়। ভক্ত, সহকর্মী, চলচ্চিত্র বোদ্ধা ও অনেকেই বিয়ের অগ্রীম শুভেচ্ছা ও অভিবাদন জানান দীপিকা ও রনবীরকে। তবে অন্য একটি মহলের ট্রলের শিকার হোন দীপিকা।
বিয়েতে লেহেঙ্গা পড়ছেন রনবীর সিং, এমন মন্তব্য করে ট্রল করছেন মহলটি। দীপিকা ও রনবীরকে নিয়ে নানা ধরনের ব্যঙ্গ ও হাস্যকর মন্তব্যও করেন।
কেউ লিখেন, বিয়েতে মেয়ের পোশাক পড়বেন রনবীর আর ছেলের পোশাক পড়বেন দীপিকা। আবার কেউ লিখেন, রনবীরের সারাজীবন আর কোন ড্রেস কিনতে হবে না। দীপিকার সকল পোশাক এখন রনবীরের। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড হাঙ্গামা।
ইত্তেফাক/এসআর
