ঢাকায় তিনদিনব্যাপী ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু

আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ২২:২৮
সোমবার সকালে মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র, কালব ভবনে তিনদিনব্যাপী ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণে সারাদেশ থেকে ৯টি সমিতির ৩৪ জন সদস্য অংশগ্রহণ করছেন। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কালব সিনিয়র ম্যানেজার ও ট্রেনিং এণ্ড কনসালটিং আব্দুল মান্নান। 
 
প্রথমদিনে প্রশিক্ষণ প্রদান করেন কালব সিনিয়র ম্যানেজার, ইন্টারন্যাশনাল ডেস্ক ও ফা ই ফা ভিনসেন্ট চিসিম ও কালব জুনিয়র অফিসার, ট্রেনিং এণ্ড কনসালটিং জাকির হোসেন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করবেন কালবের চেয়ারম্যান জোনাস ঢাকি। এ সময় উপস্থিত থাকবেন কালব সেক্রেটারি এমদাদ হোসেন মালেক ও ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার রোমেল এইচ ক্রুশ।
 
ইত্তেফাক/নূহু