আল-জাজিরার স্পট ফিক্সিংয়ের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পক্ষ থেকে বলা হয়, আমারা আল-জাজিরার দাবি তখনই সত্যি বলে ধরে নিবো যখন তারা স্পট ফিক্সিংয়ের ভিডিও ফুটেজ দেখাতে পারবে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পিসিবির পক্ষ থেকে আরও বলা হয়, পাকিস্তান বোর্ড আইসিসির দুর্নীতি দমন কমিশনকে শুরু থেকে সাহায্য করে আসছে।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের ১৫ টি ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনে আল- জাজিরা। আল জাজিরা 'ক্রিকেট'স ম্যাচ ফিক্সচারস: দ্য মুনাওয়ার ফাইলাস' নামক একটি ডকুমেন্টারি তৈরি করেছে। সেখানেই তারা এ অভিযোগ তুলে।
১৫ টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে রয়েছে ৬টি টেস্ট ৬টি ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপের ৩ টি ম্যাচ। যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড, কেনিয়া, জিম্বাবুয়ে দেশগুলোর নাম জড়িত আছে।
আল-জাজিরার দাবি, ২০১১-২০১২ সালের ম্যাচে স্পট ফিক্সিং হয়েছে এমন আন্তর্জাতিক ১৫টি ম্যাচের কথা উল্লেখ করেছে।
ইত্তেফাক/এসআর
