আমি একজন সুখী মানুষ: রোনালদো

আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:২২
নিজের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলা নিয়ে মুখ খুললেন বিশ্ব ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, সব সত্য বের হয়ে আসবে। খবর সিএনএনের।
 
ধর্ষণ মামলা নিয়ে প্রথম বারের মত সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, কি ঘটেছে আমি তা ১০০% জানি। এজন্য আমার কোন চিন্তা নেই।
 
তিনি আরও বলেন, আমি একটা ভাল ক্লাবে খেলছি। এছাড়া আমার একটা চমৎকার পরিবার আছে। আমার ৪ টা বাচ্চা আছে। আমি স্বাস্থ্যবান একটা লোক। এক কথায় আমার সব কিছু আছে এবং আমি অনেক অনেক সুখী মানুষ একজন।
 
ধর্ষণ মামালার ব্যাপারে তিনি বলেন, আমার আইনজীবীরা মামলার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং অবশ্যই আমিও। সবচেয়ে গুরুত্ব পূর্ণ কথা হল আমি ফুটবল ভালবাসি এবং আমি আমার জীবনকে উপভোগ করছি। আর সময় হলে অবশ্যই সত্যিটা প্রকাশ পাবে।
 
ইত্তেফাক/এসআর