প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো তিনি এ সম্মান অর্জন করলেন। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য মিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন খুলনা বিভাগের সেরা চেয়ারম্যান হয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে আয়োজিত প্রতিয়োগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচিত করা হয়। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ এর বিভাগীয় পর্যায়ে তারা প্রথম স্থান অধিকার করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেরুন নেছা স্বাক্ষরিত পত্রে ২২ অক্টোবর বিপ্রাশিকা/খুবিখু/সাপ্র-কঃ/০৪-১২(জাপ্রাশিস)/১২ স্মারকে বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ এর বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অধিকার করেছিলেন।
ইত্তেফাক/নূহু
