সিলেটে সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৩:১৩
বর্তমান সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি করতে বুধবার সকাল থেকেই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় জোড়ো হয়েছেন সিলেট আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা। বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে তারা কোর্ট পয়েন্টে এসে জড়ো হন। পরে তারা প্রচারপত্র বিলি করেন। 
 
এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ সিলেটের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। 
 
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদআর উদ্দিন আহমদ কামরান বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ সরকারের ১০ বছর মেয়াদের সকল উন্নয়নের প্রচারপত্র বিলি করছি।
 
 
ইত্তেফাক/ইউবি