শচিনের রেকর্ড ভেঙে ১০ হাজারি ক্লাবে কোহলি

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২০:১৬
যে মাইলফললকে শচিন টেন্ডুলকার পা রেখেছিলেন ২৫৯ ইনিংসে সেটা বিরাট কোহলি ছূঁলেন ২০৫ ইনিংসেই। শচিনের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেই আন্তর্জাতিক ওয়ানডেতে ১০ হাজারি ক্লাবে নাম লেখালেন ভারত অধিনায়ক। 
 
২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ১৭ বছর দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড ছিল শচিনের ঝুলিতেই। বুধবার বিশাখাপত্তমে মাঠে নামার আগে মাইলফলক থেকে ৮১ রান দূরে ছিলেন কোহলি। সেই মাইলফলক তো স্পর্শ করেছেনই, সঙ্গে দেড়শতকও করেছেন। সেই সুবাদে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১০ হাজার রান করা ব্যাটসম্যানের তালিকায় সবার উপরে নিজের নাম লেখালেন কোহলি। 
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কোহলির ১৫৭ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে ভারত ৬ উইকেটে ৩২১ রান করেছে। ৩২২ রানের লক্ষ্য তাড়া করতে এখন ব্যাট করছে উইন্ডিজ।  
 
১০ হাজারি ক্লাবের তালিকা
 
বিরাট কোহলি (২০৫ ইনিংস) সাল-২০১৮
শচিন টেন্ডুলকার (২৫৯ ইনিংস) সাল-২০০১
সৌরভ গাঙ্গুলি (২৬৩ ইনিংস) সাল- ২০০৫
রিকি পন্টিং (২৬৬ ইনিংস) সাল- ২০০৭
জ্যাক ক্যালিস (২৭২ ইনিংস) সাল- ২০০৯
মহেন্দ্র সিং ধোনি (২৭৩ ইনিংস) সাল- ২০১৮
ব্রায়ান লারা (২৭৮ ইনিংস) সাল- ২০০৬
রাহুল দ্রাবিড় (২৮৭ ইনিংস) সাল- ২০০৬
তিলকরত্নে দিলশান (২৯৩) সাল- ২০১৫
কুমার সাঙ্গাকারা (২৯৬ ইনিংস) সাল- ২০১২
ইঞ্জামাম-উল-হক (২৯৯ ইনিংস) সাল- ২০০৪
সানাথ জয়সূর্য (৩২৮ ইনিংস) সাল- ২০০৬
মহেলা জয়াবর্ধনে (৩৩৩ ইনিংস) সাল- ২০১১
 
ইত্তেফাক/কেআই