দ্বিতীয় ম্যাচেও ডাক মারলেন রাব্বি

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ২১:১১
ত্রিশে অভিষেক হয় ফজলে রাব্বির। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। এরপরও দ্বিতীয় ম্যাচে সুযোগ পান রাব্বি। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারলেন না। আজও ডাক মারলেন তিনি। ৫ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই সিকান্দার রাজার বলে উইকেটের পেছনে ব্রেন্ডন টেলরের হাতে ধরা পড়েন তিনি। 
 
রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে অধিনায়ক টেলরের ৭৫ রানের ইনিংসে ভর করে সাত উইকেটে ২৪৬ রান করে সফরকারী জিম্বাবুয়ে। 
 
জয়ের জন্য ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ১৪৮ রান করে বাংলাদেশ। এ সময় ৮৩ রান করে সিকান্দার রাজার বলে তিরিপানোর হাতে ধরা পড়েন লিটন দাস। এরপর দলীয় ১৫২ রানে আউট হন রাব্বি। 
 
ইত্তেফাক/কেআই