গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্গম চরে অভিযান চালিয়ে আনোয়ারা বেগম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে কাপাশিয়া ইউনিয়নের লালচামার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ারা বেগম ওই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী।
জানা গেছে, বুধবার দিবাগত রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে কাপাশিয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চল লালচামার গ্রাম থেকে আনোয়ারাকে ১৫০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেপ্তার করে। এ নিয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
