কানাডিয়ান ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৯:৪২
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ফল ২০১৮ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
 
কানাডিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর এম এ আরাফাত, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ।
IMG0
অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর রেজিস্ট্রার ব্রি. জে. মো. আসাদুজ্জামান সুবহানী (অব.), স্কুল অব বিজনেসের ডীন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার, ফিন্যান্স ডিরেক্টর রিয়াদুজ্জামান হৃদয়, বিজনেস স্কুলের প্রধান জনাব এস. এম. আরিফুজ্জামান, প্রোগ্রাম অব ফিল্ম অ্যান্ড টিভি’র হেড ও এ্যাসোসিয়েট প্রফেসর ড. নুরুল ইসলাম বাবুল এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এছাড়া কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হয়।
 
ইত্তেফাক/বিএএফ