অভিনেতা সালেহ আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১১:২০

প্রবীণ অভিনেতা স্বাধীনতা পদকপ্রাপ্ত সালেহ আহমেদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার দুপুর ২টা ৩৩ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সালেহ আহমেদে।

তিনি বলেন, 'সালেহ আহমেদ ছিলেন বাংলাদেশের বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একাধারে নাট্যকর্মী, অভিনয় শিল্পী এবং বলিষ্ঠ কৌতুক অভিনেতা। তাঁর মৃত্যু এদেশের চলচ্চিত্র ও নাট্যঙ্গণের জন্য অপূরণীয় ক্ষতি'। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও সালেহ আহমেদ এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চেীধুরী স্বাধীনতা পদক প্রাপ্ত সালেহ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সালেহ আহমেদকে বাংলাদেশের বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র উল্লেখ করে পৃথক এক শোকবার্তায়  সৈয়দা সাজেদা চেীধুরী বলেন, 'তার মৃত্যু এদেশের চলচ্চিত্র ও নাট্যঙ্গণের জন্য অপূরণীয় ক্ষতি'।

এর আগে সপ্তাহখানেক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় অ্যাপোলো হাসপাতালে ভর্তির পরে অবস্থার অবনতি হলে সিসিইউতে রাখা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

আরও পড়ুন:  ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

উল্লেখ্য এবছর জানুয়াারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য সালেহ আহমেদকে সঞ্চয়পত্র হিসেবে ২৫ লাখ টাকা অনুদান দেন।

ইত্তেফাক/জেডএইচডি