রাজন বেপারীকে কারাফটক থেকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ২২:০১
রাজন বেপারী নামে এক অনলাইন অ্যাকটিভিস্টকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে র‌্যাব ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শুক্রবার রাতে রিজভী এ অভিযোগ করেন। 
 
তিনি বলেন, অনলাইন অ্যাক্টিভিস্ট রাজন বেপারী প্রায় সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পেয়েছিলেন। কিন্তু কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তাকে র‌্যাব পুনরায় তুলে নিয়ে গেছে। তার পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন, র‌্যাব তুলে নিয়ে গেলেও স্বীকার করছে না।
 
রিজভী আরো বলেন, অবিলম্বে রাজন বেপারীকে জনসম্মুখে হাজির করার দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। 
 
গত ৮ আগস্ট রাজন বেপারীসহ কয়েকজনকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।
 
ইত্তেফাক/জেডএইচ