রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জর্জিয়াতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
তবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে বোল্টন বলেন, রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে। বোল্টন সাংবাদিকদের বলেন, রাশিয়া সফরের সময় প্রেসিডেন্ট পুতিনকে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বছর এই সফর হতে পারে। তবে প্রেসিডেন্ট পুতিন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা সেটি জানা যায়নি।
এর আগেও ট্রাম্প প্রশাসন পুতিনকে সফরের আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছিলেন। তবে সমালোচনার পর তা থেকে পিছু হটে প্রশাসন। বোল্টন বলেছেন, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের মূল্য দিতে হবে রাশিয়াকে। আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছপা হবো না।
ইত্তেফাক/আরকেজি
