মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, ঢাকা শহরের মানুষ কষ্টে আছে। সেখানেও রেললাইন হচ্ছে। ওপর দিয়ে মেট্রোরেল, পাতাল রেল, বাস অল্পদিনের মধ্যে চালু হবে। অতএব মানুষের দুঃখ শেষ করতে আগে আমরা গ্রাম অঞ্চলটা শেষ করেছি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকটি গ্রামকে আগামী ৫বছরে শহরে পরিণত করবো যদি জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দেয়। গ্রামের মানুষকে শহরে যেতে হবে না। যাই হোক এই উন্নয়ের ধারাকে অব্যাহত রাখতে হবে।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন একজন মতলববাজ। বঙ্গবন্ধুর সঙ্গে মন্ত্রী ছিলেন ড. কামাল হোসেন। সংবিধানের আপনি দাবী করেন প্রণেতা, আপনি লিখছেন কি? এখন বলেন কি? সংবিধানে কোথায় লেখা আছে পার্লামেন্ট ভেঙ্গে দিতে হবে? এখন তিনি দাবি করেন আমি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নাই। জামায়াত তো মুক্তিযুদ্ধের সময় সিদ্ধান্ত নিয়ে ৭১সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। তাদের সঙ্গে আছেন। তারপরও বলেন আমি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নাই। এ দেশের মানুষকে আহাম্মক মনে করেন? আমি দূর্নীতিবাজদের সঙ্গে নাই। বেগম খালেদা জিয়া আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এতিমের টাকা মারার জন্য। তিনি বলেন, বিএনপির সঙ্গে আছি তারেক জিয়ার সঙ্গে নাই। যুক্তি দিয়ে আদালতকে বোঝানো যায়। জনগণের আদালতে এই যুক্তি চলবে না। এইসব কুযুক্তি তোপে টিকবে না।
মন্ত্রী রবিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস। এ সময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিকদার, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল ওহাব মিয়া, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন প্রমূখ।
পরে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের ভিওিপ্রস্তর স্থাপন করেন।
ইত্তেফাক/নূহু
