সুন্দরগঞ্জে দুই দোকানে অগ্নিকাণ্ড

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৫:১৭
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনার হাট বাজারে অগ্নিকাণ্ডে দুটি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। রবিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ গোলাম মোস্তফা জানান. বিদুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আব্দুর রফিকের মুদি দোকান ও পার্শ্ববর্তী আনারুলের হার্ডওয়্যারের দোকান পুড়ে ভস্মীভূত হয়।
 
ইত্তেফাক/বিএএফ