জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭ বছরের সাজা ও দশ লক্ষ টাকা জরিমানা হওয়ায় বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার দুপুর ১টায় কাঁঠাল চত্বর থেকে জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের নেতৃত্বে মিছিল শুরু হয়। পরে মিছিলটি কলা ভবন ও বিজ্ঞান ভবন চত্বর প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, খালেদা জিয়ার এই রায়ে আমরা আদালতকে ধন্যবাদ জানাই। দাতব্য সংস্থার নামে যারা টাকা আত্মসাৎ করে, তাদের এর চেয়ে বড় শাস্তি আশা করেছিলাম।
ইত্তেফাক/বিএএফ
