একটি কনসার্টে গান গাইতে গিয়ে আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় গায়ক শান। সোমবার ঘটনাটি ঘটে ভারতের আসামের গুয়াহাটিতে।
সেখানকার সারুসাজাই স্টেডিয়ামে একটি কনসার্টে গান গাইছিলেন শান। কনসার্টে বাংলা গান গাওয়ার জন্য কাগজের বল নিক্ষেপ করা হয় তার দিকে।
সেখানে দর্শকদের একাংশ থেকে মন্তব্য উড়ে আসতে শোনা যায়, ‘এটা অসম। বাংলা নয়।’ এসময় শানের দিকে উড়ে আসে কাগজের বল।
এ ঘটনায় প্রথমে শান ওই দর্শককে ধরে আনার কথা বলেন। এরপর তিনি অনুষ্ঠান বন্ধ করে স্টেজ থেকে নেমে যান। যাওয়ার আগে দর্শকদের বলেন, জ্বর থাকা সত্ত্বেও গান গাইছেন। একজন শিল্পীর সঙ্গে এরকম করা উচিত নয়। এটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলাও উচিত নয়।
পরে সংগঠকদের অনুরোধে আবার স্টেজে ফিরে আসেন শান। গান গাইতে শুরু করেন।
মফিজুর রহমান নামে এক ভক্ত টুইটারে শানের কাছে ক্ষমা চেয়ে লেখেন, আমি গুয়াহাটিতে থাকি না। কিন্তু একজন আসামিয়া হিসেবে আমাদের ক্ষমা করে দেবেন।
সেই ভক্তের টুইটের উত্তরে শান লেখেন, ‘আমি কোনও একজনের বিরুদ্ধে চিৎকার করছিলাম না। আমি এই আঞ্চলিক বিভেদের বিরুদ্ধে।
"Lea to respect a performer, we dont like it go away" - Shaan
— Salman kalim (@Kalimchy143) October 29, 2018
A bad impression of Assam. Audience threw papers at Shaan during his performance in Sarusajai Stadium, Guwahati.
# ShaanAtGuwahati
# Shaan # LiveMusic # Guwahati # Assam
# Bollywood pic.twitter.com/xbWVnIZC66
ইত্তেফাক/জেডএইচ
