মতিঝিলে ১৪ দলের গণসমাবেশ আজ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ০৮:৫৯
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের এক গণসমাবেশ আজ বুধবার দুপুর ২টায় মতিঝিল টিএন্ডটি কলোনির মাঠে অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের অব্যাহত মিথ্যাচার ও ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে আয়োজিত এ গণসমাবেশে কেন্দ্রীয় ১৪ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
 
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ১৪ দলের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে গণসমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ