তরুণ গীতিকবি ও কণ্ঠশিল্পী হাবিব মোস্তফার সুরে দুটি সুফি ফোক গানে কণ্ঠ দিয়েছেন আশিক ও গামছা পলাশ।
শামছ আরেফিনের লেখা ‘মানুষের জীবন-একটা রেলের জংশন’ কথামালায় আবৃত এ গানটির শিরোনাম ‘জীবন জংশন’। পাশাপাশি ‘দেহের সনে প্রেম করো না-রূপের ফান্দে পড়িয়া’ কথামালায় ‘রিপুর ফান্দে’ শিরোনামের আপর গানে কণ্ঠ দিয়েছেন গামছা পলাশ।
অপরদিকে কবি জাকির আবু জাফরের রচনায় হাবিব মোস্তফার সুরে ‘চতুর্দিকে মুখোশ মানুষ, আসল ছলে নকল মানুষ’ ও ‘মুখোশ মানুষ’ নামে গানে কণ্ঠ দিবেন আমিরুল মোমেনীন মানিক। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন অণু মোস্তাফিজ ও এসকে সমির। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আরিয়ান.কম ও কবি আবিদ আজম।
IMG0
ছবি: সংগৃহীত
গানগুলো সম্পর্কে সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘বহুগুণে গুণান্বিত-নন্দিত ব্যক্তিত্ব আমিরুল মোমিনীন মানিক এ প্রজন্মের অনেকেরই অনুকরণীয়। অন্যদিকে আশিক ও গামছা পলাশের কণ্ঠে দেশে ও দেশের বাইরেও গুরুবাদী ফোক গানের বেশ আবেদন রয়েছে। তাদের কণ্ঠে আমার সুরে তিনটি গানে শ্রোতারা ভিন্নতার স্বাদ পাবেন। সবার অব্যাহত উৎসাহ ও আন্তরিকতা আমাকে নতুন কাজে অনুপ্রাণিত করবে।’
ইত্তেফাক/জেডএইচ
