'চীনের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে'

আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৩:৫৪
বাণিজ্যিকক্ষেত্রে চীন আর দশটা দেশের মত আমেরিকার অনুসারি হোক। তাদের কথায় তাল মিলিয়ে চলুক। সেটা করার জন্য চীনের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছে আমেরিকার। আমেরিকার স্টেট সেক্রেটারি মাইক পম্পেও গতকাল বুধবার এসব কথা বলেন। খবর এনডিটিভির।  
 
এক রেডিও সাক্ষাৎকারে পম্পেও আরো বলেন, চীন অন্য দেশের মেধা সম্পত্তি চুরি করছে। বিশ্বের প্রভাব শালী দেশ হিসেবে চীনের এসব মানায় না।
 
গত কয়েক মাস ধরে চলছে চীন আমেরিকার বাণিজ্য যুদ্ধ। কেউ কাউকে ছাড় দেয়নি। বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার একে অপরের দেশের পণ্যের ওপর শুল্কারোপ করেছে দেশ দুইটি।
 
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে বলা হয়, চীন আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি না করলে আরো বড় ধরনের শুল্ক আরোপ করবে। ট্রাম্প বলেন, আমেরিকা চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করার জন্য প্রস্তুত কিন্ত চীন প্রস্তুত না। 
 
ইত্তেফাক/এসআর