শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ফোন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৯:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লোটে শেরিং টেলিফোন করেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।

তিনি জানান, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। এ সময় লোটে শেরিং শ্রীলঙ্কায় সম্প্রতি সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন: শেরেবাংলা নগরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।

ইত্তেফাক/কেকে