মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি। তবে এ দুই প্রীতি ম্যাচের দলে নেই আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি।
আগামী ১৬ নভেম্বর প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর চার দিন পর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা। মেসির পাশাপাশি দলে নেই ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন ও সার্জিও আগুয়েরো।
রাশিয়া বিশ্বকাপের ফ্রান্সের কাছে পরাজয়ের পর চারটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর কোনোটিতেই খেলেনি মেসি। আগামী দুটি প্রীতি ম্যাচেও থাকছেন না বার্সেলোনা এ সুপারস্টার।
ডিফেন্ডার: নিকোলাস ওটামেন্দি, হের্মান পেস্সেইয়া, রামিরো ফুনেস মোরি, ওয়াল্তার কান্নেমান, হুয়ান ফইথ, নিকোলাস তাগলিয়াফিকো, রেনসো সারাভিয়া, গাব্রিয়েল মের্কাদো, এমানুয়েল মাম্মানা।
মিডফিল্ডার: সান্তিয়াগো আসকাসিবার, লেয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো ভাসকেস, রবের্তো পেরেইরা, রদ্রিগো বাত্তাগলিয়া, মার্কোস আকুনা, মাক্সি মেসা, মাতিয়াস জারাকো ও এরিক লামেলা।
ফরোয়ার্ড: রদ্রিগো দে পল, ফ্রাঙ্কো সেরভি, এদুয়ার্দো সালভিও, পাওলো দিবালা, মাউরো ইকার্দি, লাউতারো মার্তিনেস, আনহেল কোররেয়া ও জিওভান্নি সিমেওনে।
ইত্তেফাক/ইউবি
