বগুড়ায় বিশেষ অভিযানে নারীসহ আটক ১৫

আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৬:৪১
বগুড়া জেলার শেরপুর উপজেলায় বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলো- হাসিনা বেগম, ফজর আলী, তোজাম হোসেন প্রাং, বুলি বেগম, মিন্টু শেখ, নবীর হোসেন, মজনু মিয়া, গোলাপি খাতুন, লিপি খাতুন, ফরিদ উদ্দিন, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, মিজু আহম্মেদ ও লোকমান হোসেন।
 
জানা গেছে, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায়  বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
 
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হত্যা মামলা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ