মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন গ্রেফতার

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১১:৪৮

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মুজিবনগর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা রাতে তাকে উপজেলার দারিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

জারজিস হুসাইন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি এবং দারিয়াপুর গ্রামের মৃত সফর উদ্দীনের ছেলে।

 

ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, নাশকতা মামলার আসামি জামায়াত নেতা জারজিস হুসাইনকে (৫৫) তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের পর জারজিস হুসাইনকে মুজিবনগর থানায় নেয়া হয়েছে। রবিবার আদালতে পাঠানো হবে।

ইত্তেফাক/এএম