আলিয়া ভাট এখন ব্যস্ত আছেন ‘সাদাক ২’ সিনেমা নিয়ে। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বাবা মহেশ ভাটের পরিচালনায় অভিনয় করলেন তিনি। ছবিটি মহেশ পরিবারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্রায় ২০ বছর পর আবারো সিনেমা নির্মাণ করলেন তিনি। আর এই সিনেমায় প্রথমবার মেয়ে পূজা ভাট ও আলিয়া ভাটকে কাস্ট করলেন তিনি।
অন্যদিকে প্রায় ১৭ বছর পর আবারো বলিউডে অভিনয় করলেন পূজা ভাট। ২০০১ সালে ‘এভরিবডি সেয়েস আই অ্যাম ফাইন’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় পূজার। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি পূজাকে। সিনেমাটির পরিচালনা করেন রাহুল বোস। এ সময়ে ‘সাদাক ২’ সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেন পূজা ও আলিয়া। এছাড়াও সিনেমাটির প্রচারণা নিয়েও ব্যস্ত তারা।
সিনেমা নিয়ে এসব সংবাদের পাশাপাশি রণবীরের সাথে বিয়ে নিয়েও প্রায় আলোচনায় আসছেন আলিয়া। আলিয়া ও রণবীরের দুই পরিবার তাদের সম্পর্ক নিয়ে ইতিবাচক হলেও এখনই বিয়ে করতে চাচ্ছেন না দু’জনের কেউই। তবে আগামীবছরের শেষের দিকে গাঁটছড়া বাঁধবেন তারা।
IMG0
আলিয়া এ প্রসঙ্গে বলেন, ‘চাইলেই তো যখন তখন বিয়ে করা যায় না। সময় হলে অবশ্যই বিয়ের খবর সবাইকে জানাবো।’
ইত্তেফাক/মোস্তাফিজ
