রাজধানীর ভাটারায় নির্মাণাধীন ভবনের আটতলা থেকে নিচে পড়ে নুরু মিয়া (৬০) নামে রাজমিস্ত্রি নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাজের সময় ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে নুরু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর একটা ৪৮ মিনিটে মৃত ঘোষণা করেন। হাসপাতাল ক্যাম্প পুলিশের উপ-পরিচালক (এস আই) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম
