জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ এর ১৫ই আগস্ট কালোরাতে সপরিবারে হত্যার তিন মাসের মধ্যে ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতাকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। যা শুধু বাংলাদেশে নয় বিশ্ব মানবতা ও গণতন্ত্রের ইতিহাসে একটি জঘন্য ও নৃশংসতা দিন।’
শনিবার বিকালে ৩রা নভেম্বর জেলা হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জেল হত্যা দিবসে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। তাই এলাকার অসম্পন্ন কাজ সম্পন্ন করার লক্ষে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।’
ফজলে রাব্বী বলেন, ‘বিএনপি নেতারা চায় না নির্বাচন, তারা দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার জন্য নির্বাচনে না এসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’
উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুলহুদা দুদুর সভাপতিত্বে এবং যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও জেলা সাবেক ডেপুটি কমান্ডার ছামসুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এনামুল হক বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজার রহমান, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ মোখলেছুর রহমান, যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
