জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ২৮২ রানের জবাব দিতে নেমে মাত্র ১০৮ রানেই ৭ উইকেট হারিয়েছে টাইগাররা।
বিপদের শুরু দলীয় পঞ্চাশের আগেই ৫ উইকেট হারিয়ে। আর সেই বিপদ ভয়াবহ হয় মুশফিকুর রহিমকে হারানোর পর। ফেরার আগে ৫ চারে ৩১ রান করে সাজঘরের পথ ধরেন মিস্টার ডিপেন্ডেবল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১২৭ রান।
এর আগে একে একে আউট হন ইমরুল কায়েস, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তারা কেউই দুই সংখ্যার ঘরে ব্যক্তিগত স্কোরকে নিতে পারেননি। আর মুমিনুল ফেরার আগে ১১ রান করেন।
এরপর চা-বিরতির পর মুশফিক দলের হাল ধরার চেষ্টা করেন। ৭৪ রান ৫ উইকেটে হরিয়ে ধুকতে থাকা দলকে আস্তে আস্তে এগিয়ে নেন। কিন্তু বেশি দূর এগুতে পারলেন না। কাইল জার্ভিসির বলে ক্যাচ দেন তিনি। ৫৪ বলে ৩১ রান থামেন মুশফিক।
এরপর বাঁহাতি স্পিনে মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে বাংলাদেশের ৭ উইকেটের পতন ঘটান শন উইলিয়ামস। ৩৩ বলে তিন চারে ২১ রান করে বিদায় নেন মিরাজ। তিনি ক্যাচ আউট হন।
ইত্তেফাক/জেডএইচ
