অনিবার্য কারণবশত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর এ-ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টার পরিবর্তে ১০ নভেম্বর শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে রবিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় ভর্তি কমিটি ও কেন্দ্র সচিবদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ‘এ’ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র ও আসন বিন্যাস এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে।
ইত্তেফাক/জেডএইচ
