নির্ধারিত তিন সপ্তাহের আগেই চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে তাকে দলে রেখেছেন কোচ আর্নেস্তো ভালভারদে। তবে খেলার জন্য চিকিৎসকদের ছাড়পত্র এখনো মেলেনি।
চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা লিওনেল মেসিকে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের দলে রেখেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। তবে ক্লাবের চিকিত্সকরা এখনও তাকে খেলার জন্য ছাড়পত্র দেননি।
গত ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর ক্লাবের পক্ষ থেকে বলা হয়, তার পুরোপুরি সেরে উঠতে তিন সপ্তাহের মতো লাগবে।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। প্রথম লেগে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা।
ইত্তেফাক/এএম
